দেলাইশলইয়ের কাঠি দিয়ে আগুন ধরাতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ভয় কিংবা সাধারণ গ্যাসে রিফিল করার ঝামেলা শেষ!
আপনার রান্নাঘর, ক্যান্ডেল বা বারবিকিউর আগুন ধরানোর কাজকে নিরাপদ ও ফাস্ট করতে এসেছে Rechargeable Electric ARC BBQ Lighter। এর ৩৬০° ফ্লেক্সিবল লং নেকের কারণে যেকোনো কোণে বা গভীর পাত্রে হাত না পুড়িয়ে অনায়াসে আগুন জ্বালানো সম্ভব। এতে কোনো গ্যাস বা ফ্লুইড লাগে না; প্লাজমা আর্ক টেকনোলজির মাধ্যমে ইউএসবি দিয়ে রিচার্জ করেই বারবার ব্যবহার করা যায়। এতে রয়েছে এলইডি ব্যাটারি পাওয়ার ইন্ডিকেটর এবং সেফটি লক সুইচ, যা অসাবধানতাবশত আগুন জ্বলা প্রতিরোধ করে। বাতাস বা হাওয়া থাকলেও এটি অনায়াসে কাজ করে।