আর রাহিকুল মাখতুম (বিশ্বনবী সা.-এর বিশ্ববিখ্যাত জীবনী গ্রন্থ)
লেখক: আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
অনুবাদক: মুফতী সাঈদ হাসান সাদ নদভী
বিষয়: সীরাতে রাসূল (সা.)
প্রকাশনী: আশরাফিয়া বুক হাউস
পৃষ্ঠা সংখ্যা: ৮৪৮
বাঁধাই: হার্ড কভার
ভাষা: বাংলা
সংস্করণ: 5th Edition, 2026
রবিউল আওয়াল ১৩৯৬ হিজরী মুতাবেক মার্চ ১৯৭৬ ইং সনের কথা। বিশ্ব ইসলামী সংস্থার প্রথম সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয় করাচীতে। এ সম্মেলনে বিশ্ব ইসলামী সংস্থা, মক্কা মুকাররমার ভূমিকা ছিল বেশ অগ্রণী ও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাপনী লগ্নে এ সম্মেলন বিশ্বের সকল গ্রন্থ রচিয়তাগণকে এ বলে আহ্বান জানান যে, কোন গ্রন্থ রচয়িতা বিশ্বনাবী (হল)'র জীবন চরিত বিষয়ে যে কোন ভাষায় গ্রন্থ রচনা করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম স্থান অধিকার করলে তাঁকে উল্লেখিত ক্রমানুসারে পঞ্চাশ, চল্লিশ, ত্রিশ, বিশ ও দশহাজার সউদী রিয়াল দ্বারা পুরষ্কৃত করা হবে। এমনিভাবে রাবেতার নিজস্ব মুখপাত্র আখবার আল-আলমে ইসলামি কয়েক সংখ্যায় এ বিজ্ঞপ্তি প্রচারিত হয়। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, উক্ত বিজ্ঞপ্তির বক্তব্য ও বিষয়বস্তু সময়মতো জানা আমার পক্ষে সম্ভব হয়নি। কিছুদিন পরই যখন আমি আমার কর্মস্থল থেকে বাড়ি মুবারকপুরে যাই, তখন আমার ফুফাতো ভাই ও অত্যন্ত শ্রদ্বেয় শিক্ষক মাওলানা আব্দুর রহমান মুবারকপুরি সাহেব শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ রহমানির পুত্র বিষয়টির প্রতি আমার মনযোগ ও দৃষ্টিগোচরে নিয়ে আসে। শুধু এজন্যেই নয়, আমি যাতে উক্ত প্রতিযোগিতায় সক্রিয় অংশগ্রহন করি সে ব্যাপারেও অনেক উৎসাহ অনুপ্রেরণা দেয় এবং খুব জোরেশোরে আমাকে তাগিদ করতে থাকে।